মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

fec-image

খাগড়াছড়ি ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯০ হাজার ৩শত ৮০ টাকা।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন