ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

fec-image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তিনি বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।

আজ মঙ্গলবার, (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগ বিএনপির হাত ধরে হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। তবে জনগণ তা মেনে নেবে না।

সভায় সারা দেশ থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর বিএনপির এই পরিকল্পনা বিষয়ক সভায় শুরু হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্নীতি, বিএনপি, রুহুল কবির রিজভী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন