৫.৮ মাত্রার ভূমিকম্প


কিউবার উপকূলে মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি মাইসি বন্দরের প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১১ দশমিক ৬ কিলোমিটার (৭ দশমিক ২ মাইল) গভীরে আঘাত হানে। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। ইউএসজিএস আরও জানিয়েছে, ইমিয়াস ও সান আন্তোনিও দেল সুর শহরে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়ে থাকতে পারে।
সূত্র: দ্য হিন্দু
ঘটনাপ্রবাহ: ভূমিকম্প
Facebook Comment
















