নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ

fec-image

নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ (বালেন)। নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সাবেক জনপ্রিয় র‍্যাপার বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একইসঙ্গে তিনি দেশটির ইতিহাসে প্রথম মধেসি সম্প্রদায়ের প্রধানমন্ত্রী হিসেবেও নজির গড়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) শীতল নিবাস-এ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কেপি শর্মা ওলি-কে বড় ব্যবধানে পরাজিত করেন। উল্লেখ্য, এই আসনটি দীর্ঘদিন ধরে ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

এর আগে ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর নেতৃত্বে উঠে আসেন।

তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এই নেতা দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবেন বলে বিশ্লেষকদের ধারণা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেপাল, বালেন্দ্র শাহ, র‍্যাপার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন