আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

fec-image

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজে

ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

নিহত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। মরদেহটি বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

​ঘটনার পরপরই ফুজাইরাহর জরুরি পরিষেবা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-রিফা’আ এলাকাটি ঘিরে ফেলেন। ড্রোনটির উৎস এবং এটি কোন উদ্দেশ্যে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখছে দেশটির উচ্চপর্যায়ের তদন্তকারী দল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন