রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১ মে) কাপ্তাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেয়ারিবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকেলে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।