পশ্চিমবঙ্গের ভোটে দিদি-মোদি হাড্ডাহাড্ডি লড়াই


ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার শুরুতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ সোমবার সকাল আটটায় (ভারতীয় সময়) ভোট গণনা শুরু হয়েছে। শুরুতে পোস্টাল ব্যালট গণনা করা হয়। এরপর শুরু হয় ইভিএমের ভোট গণনা।আজ পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতেও বিধানসভার ভোট হচ্ছে।
পশ্চিমবঙ্গের ১৯৪ টি আসনের মধ্যে ১৯৩টির ফল ঘোষণা করা হবে আজ। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী সকাল পৌনে ১০টায় (বাংলাদেশ সময়) এ প্রতিবেদন লেখার সময় বিজেপি ১০২ টি আসনে এগিয়ে ছিল। আর ৮২টিতে এগিয়ে ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এগিয়ে আছে ৫ আসনে।
অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে।
আসামের ১২৬ টি আসনের মধ্যে ৫৮টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।
পুদুচেরীতে এগিয়ে বিজেপির জোট।
















