ডা. ইউসুফ আলীকে জড়িয়ে নেত্র নিউজের পরিকল্পিত মিথ্যাচারের বিরুদ্ধে মানববন্ধন

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের লামা-আলীকদমে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের জোরপূর্বক ধর্মান্তরসহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিশিষ্ট চিকিৎসক ও দায়ী ডাক্তার ইউসুফ আলীকে জড়িয়ে সম্প্রতি “নেত্র নিউজ”-এ পরিকল্পিত মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঈদগাঁওয়ের সাধারণ জনগণ।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

এর আগে সোমবার ঈদগাহ মডেল হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের ডা. ইউসুফ আলী বলেন, তার বিরুদ্ধে নেত্র নিউজে যে অভিযোগ আনা হয়েছে তা বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচার ও ষড়যন্ত্র। এ ভিত্তিহীন নিউজ পরিবেশনের আড়ালে যারা রয়েছেন, তাদের সঙ্গে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ শক্তির আঁতাত থাকতে পারে।

এ সময় তিনি বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন করা সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। জোর করে ধর্মান্তর করে মুসলমান বানানো তার কাজ নয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। পাহাড়ে উপজাতি বিভিন্ন সম্প্রদায়কে পরিকল্পিতভাবে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার দীর্ঘমেয়াদি একটি মিশন দীর্ঘকাল থেকে চলমান রয়েছে। এ মিশনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ তোলার সাহস করে না, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভোগে। ইতিমধ্যে অধিকাংশ উপজাতি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেও এ নিয়ে কোনো সুশীল ও উপজাতি নেতৃত্ব মুখ খুলে না।

তিনি আরও বলেন, মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তোলে, তখন শয়তানের গা জ্বালা করে। সেই শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছে নেত্র নিউজকে পুঁজি করে আমার বিরুদ্ধে আকাশকুসুম মিথ্যা অভিযোগ তুলে।

নেত্র নিউজে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তিনি ইতিমধ্যে ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরও বলেন, ইসলাম ধর্মে জোরপূর্বক ধর্মান্তরের কোনো স্থান নেই। সুতরাং মানুষ হিসেবে যে ধর্মেরই হোক না কেন, তার কাছে স্বাস্থ্য, চিকিৎসাসহ যে কোনো বিষয়ে সাহায্য চাইলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করেন। এটা তার সাংবিধানিক, মানবিক ও ধর্মীয় অধিকার। তার বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তর, অর্থের প্রলোভনে ধর্মান্তর এবং পড়াশোনার আড়ালে নাম ও ধর্ম পরিবর্তনসহ যে সব অভিযোগ আনা হয়েছে, তা সত্য কিনা যাচাইয়ে দেশের যে কোনো সংস্থাকে সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানান।

বরং তিনি এসব মিথ্যা প্রোপাগান্ডা নিউজ পরিবেশন করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, পার্বত্য অঞ্চল ও তদীয় এলাকার সহজ-সরল উপজাতি সম্প্রদায়ের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পেছনে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন