প্রেসক্লা‌বের নিন্দা

মা‌টিরাঙ্গা ক‌লেজ ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তির কুরু‌চিপূর্ণ বক্তব্য, তদন্তের আশ্বাস প্রশাসনের

fec-image

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছ‌ড়ি‌র মা‌টিরাঙ্গায় মানববন্ধন চলাকালে প্রশাসন, সাংবা‌দিক ও সাম‌রিক বা‌হিনীর কর্মকর্তাদের পেশা নি‌য়ে কুরু‌চিপূর্ণ বক্তব‌্য দি‌য়ে‌ছেন কুমু‌দীনি ঔষধ কোম্পানীর স্থানীয় রিপ্রেজেন্টেটিভ হাসানুল হক।

সোমবার (১১ মে) সকাল ৯ টায় উপ‌জেলার তবলছ‌ড়ি চত্ব‌রে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের মা‌টিরাঙ্গা উপজেলা শাখার মানববন্ধনে তি‌নি এ বক্তব‌্য দেন।‌ এই রিপ্রেজেন্টেটিভ মা‌টিরাঙ্গা ক‌লেজ ছাত্রলী‌গের সাবেক সভাপ‌তি ও উপ‌জেলা ছাত্রলীগের আহবায়ক ছি‌লেন।

রিপ্রেজেন্টেটিভ হাসানুল হক মানববন্ধনে ব‌লেন, সাংবাদিকরা বাংলাদেশের নিকৃষ্ট জাতি। ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা দালাল হ‌লে সাংবাদিক, ইউএনও, ওসি, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশে সকল পেশাদার‌রা দালাল ব‌লে মন্তব‌্য ক‌রেন তি‌নি।

তার এই বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল। তি‌নি বলেন, কুমুদিনী ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হাসানুল হক তাঁর বক্তব্যে বাংলাদেশের সাংবাদিক, প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা কোন ভা‌বেই গ্রহণযোগ‌্য নয়। এ বক্তব্য’র জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া এ বিষয়ে জানান যে, তিনি বিষয়‌টি জে‌নে ও খাগড়াছড়ি জেলা প্রশাস‌কের সা‌থে আলোচনার মন্তব‌্যকারীর বিরুদ্ধে প্রয়োজ‌নী ব‌্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ‌্য, গত ৪‌ মে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একটি ‘দালালবিরোধী’ অভিযানে বেশ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন করেন এখানকার রিপ্রেজেন্টেটিভরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন