ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

fec-image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ মে) মধ্যরাতে আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একটি চোরাকারবারী দলকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় সীমান্ত হতে কাটাতারের বেড়া ছেদ করে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সতর্ক করে। তা অমান্য করায় পরে ফাকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, ভারত, সীমান্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন