রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল

fec-image

রাঙামাটিতে কালবৈশাখী ঝড় ও শ্রমিকসংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদল। এই সংকটে নেতা-কর্মীরা ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ‎সহযোগিতা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

সোমবার (২৫ মে) সকালে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে ধান কেটে দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, ‘মোল্লাপাড়ার এক অসহায় কৃষক শ্রমিকসংকটের কারণে সময়মতো ধান কাটতে পারছে না। খবর পেয়ে রাঙামাটি জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কৃষকরা যেন কৃষি কাজে উৎসাহ ও সহযোগিতা পান সে লক্ষ্যেই আমাদের এ মানবিক কার্যক্রম’।

‎সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, ‘‎প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে শ্রমিক সংকটে মোল্লা পাড়ার এক কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে মাঠে নেমেছে ছাত্রদল। ইতোমধ্যে জেলার ১০টি উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় রাঙামাটি জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল হাসান জুয়েল ও আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সানি আহমেদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক হানিফ মোল্লা বলেন, ‘ঝড়ে ধানগুলো পড়ে যাওয়ায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু পড়ে যাওয়া ধান কাটার জন্য মানুষ পাচ্ছিলাম না। এ সময় ছাত্রদল আমার পাশে দাঁড়িয়েছে এটাই বড় বিষয়। আমি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ’।

‎রাঙামাটি জেলা কৃষি বিভাগের তথ্যমতে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় প্রায় ৩৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, ধানকাটা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন