পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

fec-image
‎পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ করায় তার নেতা- কর্মী এবং সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।
 মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে রাঙামাটি শহর।
সোমবার (০১ জুন)  বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরের কাঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
‎এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমার, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহবায়ক নুর জাহান বেগম পারুল  যুগ্ম আহবায়ক,ইয়াছমিন বাবলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবড সুমনসহ অনেকে।
‎নেতাকর্মীদের দাবি দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি,একটি মহল তাকে পদত্যাগ করতে
‎বাধ্য করেছেন। আমরা যতটুকু জানি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।  তারা দাবি করে বলেন, যারা মন্ত্রীর পদত্যাগে ইন্ধন দিয়েছে তারা আজকের বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেননি। এতে ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিস্কার হয়েছে।
‎নেতাকর্মীরা আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি পাহাড়ের একমাত্র অবিসাংদিত নেতা দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবেই বহাল রাখতে জোরদাবি জানাই। যতক্ষণ পর্যন্ত পূর্ণরায় ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
‎ঘটনার একঘন্টা পর কোতোয়ালি থানার পুলিশ এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্যমন্ত্রী, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন