রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় চিংম্রাসিং মারমা নামের এক কিশোরী নিখোঁজ

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে না আসায় দেরি হওয়ায় তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পায়নি।

নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো হদিস পাননি।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবার গতকাল চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, শিক্ষার্থীর পরিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। “নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন