দীঘিনালায় মাদকসেবন ও অসামাজিক কাজে জড়িতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

fec-image
দীঘিনালায় মাদকসেবন ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে | গত মঙ্গলবার রাত সাড়ে দশটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করা হয়|
জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-পূর্ব থানা পাড়া গ্রামের আক্কের আলী ছেলে মো. সাকিব রহমান ও মির্জা আল্লী মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম। এসময় আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া আক্তার ও তাহমিনা আক্তার (মলি মারমা)-কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগীতা প্রয়োজন। আদালতের রায় অনুযায়ী সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা, মাদক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন