যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির লঙ্ঘন করলে পাল্টা জবাব দিবে ইরান

fec-image

যুক্তরাষ্ট্র যদি শান্তিচুক্তি লঙ্ঘন করে, তবে তার উপযুক্ত ও ‘পারস্পরিক জবাব’ দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

বৃহস্পতিবার ( ১৮ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইরানি জাতির পূর্ণ অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হবে না।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তির কোনোরকম বিচ্যুতি বা লঙ্ঘন ঘটে, তবে পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে একটি পাল্টা ও সমমানের জবাব কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা আসায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।

সূত্র: সিএনএন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন