হ্নীলায় বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত
টেকনাফের হ্নীলায় বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় হ্নীলা কাস্টম ঘাট প্রাঙ্গণে হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার আবদুল হালিমের নেতৃত্বে ও মায়ানমারের চেগগামু নায়েক সুবেদার জারর্নির নেতৃত্বে ৪ সদস্যের একটি দল পতাকা বৈঠকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে মিয়ানমারের মংডু থানাধীন কাচারিবিল এলাকার চেংপ্রু ছেলে টুইটুএ ’র একটি মহিষ বাংলাদেশে চলে আসে। এ পতাকা বৈঠকে মিয়ানমার থেকে আসা মহিষটি ফেরত দেওয়া হয়।
Facebook Comment


















