ব্রাজিল বনাম হাইতি্র ম্যাচে জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া

fec-image

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করায় দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। তবে হাইতির বিপক্ষে ম্যাচে নামার আগে এইবার ভবিষ্যৎদ্বাণী করল ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’।

বৃহস্পতিবার ( ১৮ জুন)  রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করার চেষ্টা করা হয়। এ সময় লিওপার্ড প্রজাতির হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বক্স রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া বেছে নিয়েছে ব্রাজিলের প্রতীক, যা আয়োজকদের ভাষায় সেলেসাওদের জয়ের ইঙ্গিত।

আগামীকাল শনিবার ভোরে হাইতির বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আপাতত রিতিনিয়ার অনুমান ব্রাজিলিয়ানদের স্বস্তিতে রাখলেও মাঠে কঠিন পরীক্ষাই হয়তো দিতে হবে সেলেসাওদের। তাছাড়া প্রথম ম্যাচের ভবিষ্যদ্বাণী সঠিক না হওয়ার কারণে কিছুটা চিন্তা থাকছেই।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। এবার তার ভবিষ্যদ্বাণী মিললেই স্বস্তি ফিরবে।

প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল রিতিনিয়া।

সূত্র: রয়র্টাস

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফিফা বিশ্বকাপ, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন