বড় মহেশখালীতে অবৈধ সড়ক বাঁধ উচ্ছেদ করলেনঃ উপজেলা প্রশাসন


মহেশখালী উপজেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে বড় মহেশখালী ইউনিয়নের প্রধান সড়ক ও আশেপাশের সড়কে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ উচ্ছেদ করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়েছে।
প্রশাসন জানিয়েছেন, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ সড়ক বাঁধের কারণে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে পরিচালিত এ অভিযানে পানি চলাচলের পথ সুগম করা হয়েছে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, বড় মহেশখালী এলাকার অবশিষ্ট সকল অবৈধ সড়ক বাঁধ পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকেও নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫ই জুন দুপুরে উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।
স্থানীয়রা দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

















