সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে বিকল বোট থেকে ১০ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

fec-image
কক্সবাজারেরনুরুল  সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৯ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গত ২৫ জুন কক্সবাজারের টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামক একটি ফিশিং বোট ১০ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা হয়। সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি সমুদ্রে ভাসতে থাকে। পরে দুপুর ১টার দিকে বোটের মাঝি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর কাছে জরুরি সহায়তা চান।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী উক্ত এলাকায় তাৎক্ষণিক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বিকল হওয়া বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি নিরাপদে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে কোস্ট গার্ডের এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কোস্ট গার্ড, জেলে, মাছ শিকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন