মাটিরাঙ্গার ওমর ফারুক ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃতি সন্তান মো. ওমর ফারুক ৪৭তম বিসিএস-২০২৪ পরীক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মেধাতালিকায় ১০২তম স্থান অর্জন করেছেন। এ সাফল্যে মাটিরাঙ্গা উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মো. ওমর ফারুক ১৯৯৭ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার পিতা ফরিদ আহমেদ। ৩‌ বোন ও এক মাত্র ভাইয়ের ম‌ধ্যে তি‌নি ৩য়। তার ছোট বোন চট্টগ্রাম বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে অধ‌্যায়নরত র‌য়ে‌ছে।

শিক্ষাজীবনে তিনি মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২০১৩ সালে মাধ্যমিক এবং মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে তিনি অগ্রণী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার আগে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেন।

তার কর্মজীবনের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে— ২০২৩ সালে আইএফআইসি ব্যাংক পিএলসিতে অফিসার, ২০২৪ সালে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক, একই বছরে পূবালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার, ২০২৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার, একই বছরে উত্তরা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার এবং ২০২৬ সালে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হন।

নিজের এ সাফল্যের জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন