নাইক্ষ্যংছড়িতে ৬ রাবার শ্রমিক অপহরণ : মুক্তিপণ দাবী সশস্ত্রগোষ্ঠীর

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলিক্ষ্যং রাবার বাগানের বাসা থেকে অপহৃত ৬ রাবার শ্রমিককে মুক্তিপণ দাবী করছে অপহৃতরা। স্বশস্ত্রগোষ্ঠীটি শনিবার রাতে প্রথমে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাইলেও এখন ১ লাখ ৮০ হাজারে এসে টেকছে। খবর বিশ্বস্থ সূত্রের।

এ কথা নিশ্চিত করেন আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা। তিনি বলেন তিনিও মুক্তিপণের বিষয়টি জেনেছেন। তবে তাদেরকে নাইক্ষ্যংছড়ির পাহাড়ি সীমানা পার করে সন্ত্রাসীরা এই ৬ শ্রমিককে এখন পার্শ্ববর্তী লামা উপজেলার গহীন বনে নিয়ে যায় বলে তিনি নিশ্চিত হয়েছেন।

রাবার বাগানের ম্যানেজার রহমত উল্লাহ এ প্রতিবেদককে বলেন,তিনি তাদের নাম সংগ্রহ করেছেন অনেক কষ্টে। অপহৃত এই ৬ শ্রমিকের নাম হল মো. জমির উদ্দিন (৪০), মো. ইসহাক (৩৭), মোহাম্মদ জাকারিয়া (৩০)। তাদের ৩ জনের পিতার নাম জাফর আলম। এছাড়া বাকীদের নাম হল- মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭)ও মোহাম্মদ নুর। শেষের জনের পিতার নাম-নুর মোহামাদ। বাকী দু’জনের পিতার নাম পাওয়া যায় নি।

তিনি আরো বলেন, মুলত অপহৃত ৬ শ্রমিকই রোহিঙ্গা। তারা ককসবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শিবিরে থাকে। গত ১৫ দিন ধরে তারা এখানকার বিভিন্ন মালিকের রাবার বাগানে তারা শ্রমিকের কাজ করত। বৃহস্পতিবার তার মালিক মোহাম্মদ কাউসারের বাগানে যোগ দেয় তারা। এখানে ১দিন মাত্র কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরলে একদল স্বশস্ত্রগোষ্ঠী তাদের হাত বেঁধে অপহরণ করে। শুক্রবার রাত ৯টায় অপহরণের থেকে রোববার (৫ জুলাই) বিকেল পর্যন্ত তাদের সাথে সরাসরি তিনি কথা বলেননি। তবে অন্য সোর্সের মাধ্যমে কথা বলে এ সব তথ্য জেনেছেন। সর্বশেষ পাহাড়ের এ সন্ত্রাসী চক্র ১ লাখ ৮০ হাজার মুক্তিপণ দাবী করছেন বলে তিনি এ প্রতিবেদককে স্বীকার করেন।

নাইক্ষ্যংছড়ি থানাধীন আলীক্ষ্যং ফাঁড়ি পুলিশের ইনচার্জ বিলেত্য চাকমা এ প্রতিবেদককে আরো বলেন, তারা অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তবে ৫ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন