দীঘিনালায় ছাত্রদল নেতার বসতঘর পুড়ে ছাই

fec-image

দীঘিনালায় উপজেলা ছাত্রদল নেতার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত ১২টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছাত্রদল নেতার নাম মোঃ লোকমান হোসেন। সে উপজেলা ছাত্রদলের আহবায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে হঠাৎ বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে বসতঘর আসবাবপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন বলেন, “আগুনে আমার বসতঘরের সব আসবাবপত্র, মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে আমরা সর্বস্ব হারিয়েছি।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুপক কান্তি সরকার জানান, রাত ১২টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। তবে গ্রামের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প উপায়ে পানি সরবরাহ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি| তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন