নাইক্ষ্যংছড়ি মহিলালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Mohila lig pic

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবান জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়িতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলালীগ সভানেত্রী জুহুরা বেগমের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর। বক্তব্যে তিনি জেলা আওয়ামী লীগের পক্ষে সম্মেলন সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা ইসহাক, মহিলা নেত্রী সানজিলা কাকলী, পৌর সম্পাদিকা ছালেহা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের কোং, আওয়ামী লীগ নেতা তারেক রহমান, শ্রমিকলীগ নেতা জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল জেলা ছাত্রলীগ সদস্য রাসেল মামুন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বদুর উল্লাহ প্রমুখ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ওজীফা খাতুন রুবির সঞ্চালনায় সভায় জেলা সভানেত্রী বলেন- থাকবে মত পার্থক্য, বিশাল পরিবারে কিন্তু বীর বাহাদুরের সীদ্ধান্তই চূড়ান্ত।

জেলা ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মামুন শিমুল বলেন- ছাত্রলীগ বিশাল সংগঠন মতভেদ কেবল ছাত্রলীগের অভ্যন্তরীণ আর বীর বাহাদুর এমপি সব মতভেদের উর্ধ্বে। তিনি সীমাহীন ধ্যৈর্য দিয়ে নিরপেক্ষতার বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন