পানছড়ি থানার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে থানা হল রুম মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: মজিদ আলী (বিপিএম সেবা)। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর ইমতিয়াজ, ২০ বিজিবি’র সহকারী পরিচালক মো: ইদ্রিস হোসাইন, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি এস চাঙমা সত্যজিৎ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল বিভাগীয় প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো: আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মো: আ: জব্বার।


















