প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামকে পার্বত্য গণপরিষদের অভিনন্দন

News Photo-Final

প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল পার্বত্য গণ পরিষদ’র মহাসচিব এ্যাডভোকেট পারভেজ তালুকদারের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ায়  আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসিকে পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের পার্বত্য জনগণের অধিকার বঞ্চনার বিষয়াদি ও পার্বত্য অঞ্চলের অসহায় বাঙালিদের কর্মসংস্থান ও উন্নয়নের বিষয়ে মন্ত্রীকে অবগত করেন। নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলার) ২৫টি উপজেলায় পর্যাপ্ত সংখ্যক ট্রেনিং ইনস্টিটিউট, পার্বত্য তিন জেলায় ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে পার্বত্য গণ পরিষদ’র নেতৃবৃন্দের মধ্যে অধ্যক্ষ মাহাবুবুর রহমান দূর্জয়, এড. মোহাম্মদ শহিদুল আলম, এড. ওমর ফারুক শিবলী, এড. আবদুল আউয়াল খান, এড. আরিফ উদ্দিন, এড. জামাল উদ্দিন, এড. আলম খান, এড. এরশাদুর রহমান চৌধুরী সুমন, এড. নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল আলম, ইঞ্জিনিয়ার মুন্না তালুকদার, সাংবাদিক জামাল উদ্দিন, সাংবাদিক সুমন ইসলাম, শিক্ষক নেতা নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন