রামু নাথপাড়া কৃষ্ণ মন্দিরে শারদীয়া দূর্গোৎসব উদযাপন পরিষদ গঠিত

রামু প্রতিনিধি:
রামু উপজেলার ফতেখাঁরকুল নাথপাড়া শ্রী শ্রী সর্বজনীন কৃষ্ণ মন্দিরে আসন্ন শারদীয়া দূর্গোৎসব উদযাপন পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সম্প্রতি মন্দির প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামল দেব নাথের সভাপতিত্বে ও সুরেশ নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী রবীন্দ্র নাথ, প্রভাত চন্দ্র নাথ, জীবন নাথ, হেমন্ত দেব নাথ, সোনাধন সেন, রনজিত নাথ, পিন্টু নাথ, পরিমল নাথ, শাধন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্ব সম্মতিক্রমে সন্তোষ দাশকে সভাপতি ও ছোটন নাথকে সাধারণ সম্পাদক করে শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণ মন্দির শারদীয়া দূর্গোৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন