Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

দীঘিনালায় ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই

আগুন

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার বেতছড়ি বাজারে অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয় দোকান মালিকরা।

জানা যায় বুধবার রাত সাড়ে তিনটার দিকে বেতছড়ি বাজারের মাঝের গলির জলিল মিঞার সেলুনের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন স্থারীয়রা। এ সময় মুহূর্তের মধ্যেই বাজারের পুড়ো গলিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনায় পুরো বাজার রক্ষা পায়। এতে বাজারের অন্তত ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে বেতছড়ি বাজার সভাপতি মো: খোরশেদ আলম জানান, একটি সেলুন দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এতে বাজারের ১৪টি দোকানসহ ২২ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়। আগুনে বাজারের প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের মাঝে তাৎক্ষণিকভাবে একটি কম্বল ও দশ কেজি হারে চাল বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিকুল ইসলাম সফিক।

অন্যদিকে, বুধবার সকালে দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল মহসিন রেজা পিএসসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: কাশেম এবং দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন