Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়িতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক অনুষ্ঠানের সমাপ্তি

6-16

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ২ দিন ব্যাপী সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। পানছড়ি উপজেলা পরিষদ, জেলা তথ্য অফিস খাগড়াছড়ি ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সমাপ্তি দিনে আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ, সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সামাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আ: জব্বার, উপজেলা প: প: কর্মকর্তা সোহাগময় চাকমা, সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যাঁ ও ইউপি সদস্যা অপারাজিতা খীসা।

এ সময় উপজেলার বিভিন্ন প্রশাসনিক প্রধান, বিদ্যালয়ে শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচিত্র প্রর্দশনের মাধ্যমে দু’দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন