লক্ষ্মীছড়ি বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন মোল্লার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী মরহুম মনির হোসেন মেল্লার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষে দেয়া লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ খবর জানানো হয়।
উল্লেখ্য শনিবার বিকাল ৪টা ১৫ মিনিটে মনির হোসেন মোল্লা ইন্তেকাল করেন। তিনি বেশ কিছু দিন ধরে বুকের ব্যাথায় হাসাপতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ৮ টায় জানাজা হওয়ার কথা রয়েছে।


















