Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাইশারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

02

বাইশারী (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সামাবেশে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাব উদ্দীন।

সহকারী শিক্ষক মাওলানা আব্দুল লতিফ ও সনাতন দেবের পরিচালনায় পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে স্বগত বক্তব্য রাখেন, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, পরিচালনা কমিটির সদস্যা সাবেকুন নাহার, ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী নেতা বাবু নিউলা মং মার্মা, সহকারী শিক্ষক নুরুল আমিন, তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ সুলাইমান ভুইয়া, অভিভাবক সদস্য মাওলানা আব্দুর রহিম প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূরুল আলম, আলী হোছাইন, প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজি নুরুন্নবী, সমাজ সেবক ওসমান গনী, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, যুবলীগ সাধারণ সম্পাদক আবু জাফর, ছাত্রলীগ সভাপতি মো. শাহীন প্রমূখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, পরীক্ষার্থীদের, বাইশারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন