Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহালছড়িতে ছাত্রলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

Mahalchari chatroleage picture
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আওয়ামীলীগ সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ টায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি কলেজে গিয়ে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সহ সভাপতি চিন্তা হরণ শর্মা ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক রনজিত দাশ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। সকলক্ষেত্রে বর্তমান সরকার সফলতা পেয়েছে। বর্তমান সরকারের হাতকে আরো সুদৃঢ় করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন