Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নানিয়ারচরের দূর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

news pic (1) copy

নিজস্ব প্রতিনিধি:

দূর্গম এলাকার অসহায় ও দুঃস্থদের সুচিকিৎসার্থে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলা সদরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম লায়ন ক্লাবের সহায়তায় সেনাবাহিনীর নায়িারচর জোনের ‘অটল ছাপ্পান্ন’ দিনব্যাপী এ চিকিৎসা শিবিরের আয়োজন করে।

‘শান্তি, সম্প্রীতি, উন্নয়ন’ শীর্ষক নিয়মিত সেবামূলক কর্মসূচির আওতায় এলাকার সাধারণ জনগণকে বিনামূল্যে নাক, কান, গলা, চোখ, দাঁতসহ শারিরীক সমস্যার চিকিৎসা ও অপারেশনের জন্য চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা নেয়াসহ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে পাহাড়ী বাঙালী প্রায় হাজারের অধিক লোকজন দিনব্যাপী ওই চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে চিকিৎসা সেবা পরিচালনা করেন সেনাবাহিনীর স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেজর তাসলিমা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মনোয়ার, ডেন্টাল সার্জন ক্যাপ্টেন শাহিন, আরএমও ক্যাপ্টেন নূর আলমসহ অন্যরা।

পরে চিকিৎসা শিবির ঘুরে দেখেন, সেনাবাহিনীর নায়িারচর জোনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মেজর জিয়া-উর রহমান, রাঙ্গামাটি রিজিয়নের ব্রিগেড মেজর (বিএম) সামিন মনোয়ার, ক্যাপ্টেন মো. নূর আলম, ক্যাপ্টেন আবু নাঈম মো. গোলাম শাহরিয়ার, লেফটেন্যান্ট মো. পাভেল মাহমুদ রাসেল, মো. মেহেদী হাসান এবং চট্টগ্রাম লায়ন ক্লাবের জেলা গভর্নর লায়ন শাহ আলম, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. ওসমান গনি, সাওকাতুন ইসলাম, মাহবুব ইসলাম ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা এম মনসুরুল হক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন