Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জঙ্গি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে বললেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

Khagrachari Jongi Birodi NEWS Pic (2)

সিনিয়র রিপোর্টার:

জঙ্গী ও সন্ত্রাসীদের কোনো ধর্ম বা জাত নেই উল্লেখ করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সম্মিলিতভাবে নীতিভ্রষ্ট মানবতাবিরোধী এ জঙ্গিদের রুখতে হবে। জঙ্গীরা যেন ভালো মানুষের খোলস পড়ে সমাজের রন্দ্রে রন্দ্রে প্রবেশ করতে না পারে এ জন্য স্ব-স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের সন্তানকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদেরই।

সোমবার দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারী কলেজ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা পুলিশ ও খাগড়াছড়ি সরকারী কলেজ আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী প্রমুখ । মতবিনিময় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন খাগড়াছড়ি সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন।

আমাদের আগামী প্রজন্মকে কৌশলে জঙ্গী বানানোর জন্য টার্গেট করা হচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী অভিভাবকদের আরো সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশ বর্তমানে জঙ্গিবাদের মুখোমুখি। এ জঙ্গী তৎপরতা রুখতে সকলকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, জঙ্গিবাদ দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত বাঁধা ডিঙ্গিয়ে দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।

পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, শুধু মাদরাসা থেকে নয়, বরং দেশের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জঙ্গীবাদের উত্থান হচ্ছে। তাই জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদেরও ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একজন শিক্ষক চাইলে পুরো প্রতিষ্ঠানকে যেমন জঙ্গিমুক্ত রাখতে পারেন তেমনি জঙ্গীবাদেও পরিনত করতে পারেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় খাগড়াছড়ি সরকারী কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল লতিফ ও শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া একই দিন গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা ও বিভিন্ন সময়ে দেশের নানা জায়গায় মানবতাবিরোধী জঙ্গি কর্মকাণ্ডে প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধন কর্মসূচি ঘন্টা ব্যাপী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বত:স্ফুর্তভাবে পালিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন