Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়া প্রশাসনের উদ্যোগে ইনানী বীচে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

x-st-pdb-copy

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে সাগর কন্যা ইনানী পাথরের বীচে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিন এর নেতৃত্ব একদল স্বেচ্ছাসেবী পরিচ্ছন্ন কর্মী এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রণ করে।

পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটক আগমনের কথা মাথায় রেখে উখিয়ার একমাত্র পর্যটন কেন্দ্র ইনানী পাথরের বীচ ও তার আশে পাশের এলাকায় দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এবং নিরাপদে চলাচলের সুবিধা বৃদ্ধির জন্য এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিন জানায়।

তিনি বলেন সুষ্ঠ পরিবেশ পর্যটকদের জন্য আকর্ষণ। তাই এ মহৎ কাজে সকলের অংশ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি জানান।

তাছাড়া পর্যটক নির্ভর এলাকা গুলোকে প্রাধান্ন দিয়ে এ মৌসুমে সাধারণ জনগণকে সচেতন করার জন্য নিয়মিত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে। যা শীঘ্রই উখিয়া ইনানী বীচ আরও উন্নত ও সমৃদ্ধশালী একটি পর্যটন বান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন