Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে খাগড়ছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলা সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে সোনাইআগা, তালতলি পাড়া ও ব্রত চন্দ্র কার্বারী পাড়ায় তিন পাহাড়ি গ্রামে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চ্ট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।

শনিবার দুপুর ১টায় খাগড়াছড়ি জেলা সদর নারাঙহিয়া রেড স্কোয়ার থেকে শুরু করে স্বনির্ভর বাজার বটগাছের তলায় এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, এইচডব্লিউএফ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা ও ডিওয়াইএফ জেলা শাখার সদস্য অতুল বিকাশ চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন