Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার বেতারের আরডি হাবিবুর রহমানের অপসারণের দাবিতে সর্বস্তরের শিল্পীদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মো. হাবিবুর রহমানের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার বেতারের সর্বস্তরের শিল্পীরা।

রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেতার শিল্পী ঐক্য পরিষদের আহবায়ক বেতারের সংগীত প্রযোজক রায়হান উদ্দিনের সভাপতিত্বে এ মানব বন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিল্পীদের মধ্যে বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, স্বপন ভট্টাচার্য্য, কক্সবাজার সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শিল্পী শাহ আলমসহ বিভিন্ন বিভাগের শিল্পীরা বক্তব্যদেন।

সমাবেশে বক্তারা বেতারের আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে অবিলম্বে তাকে অপসারণ পূর্বক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। এ কর্মসুচিতে কক্সবাজারের জোটভুক্ত প্রায় ২০টি সংগঠন সংহতি প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন