অসাধারণ ভিন্ন রূপে বোরখাতে আবৃত অভিনেত্রী নিপুণ
বিনোদন ডেস্ক:
দেখুন তো চিনতে পারছেন কিনা,কী ভাবছেন কিছু ভুল দেখছেন না তো? না, কিছু ভুল দেখছেন না যাকে দেখছেন সে আর কেউ নয় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নিপুণ। ছবিতে দেখাই যাচ্ছে পবিত্র মক্কা শরীফে আপাদমস্তক বোরখাতে আবৃত নিপুণ। হয়তো তার দর্শকরা এই প্রথম দেখছেন তাকে এই অবয়বে। তবুও বলতেই হচ্ছে এই পোশাকে খুবই স্নিগ্ধ আর পবিত্র দেখাচ্ছে নিপুণকে।
নিপুণ নিজের ফেসবুকের কভার ফটো আপডেট করছেন এই ছবিটি দিয়ে। আর ছবিটি পোস্ট করতেই অল্প সময়ে লাইক আর ভক্তদের প্রশংসায় জনপ্রিয় হয়ে উঠেছে নিপুনের এই ছবিটি।
Facebook Comment


















