উখিয়ায় ৭ লক্ষাধিক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ নারী আটক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার পুতুইয়া পাড়া থেকে ৭ লাখ ৪৩ হাজার ৯ শত ৬০ টি জন্মনিয়ন্ত্রণ বড়ি সহ রাবিয়া খাতুন ( ৫০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর সদস্যরা। শনিবার দুপুর ২ টার দিকে বিজিবির সদস্যরা এ অভিযান চালায়। আটক রাবিয়া খাতুন একই এলাকার ছৈয়দ আলমের স্ত্রী।
বিজিবি ১৭ ব্যটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানিয়েছেন, বিজিবির নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার পুতুইয়া পাড়ার ছৈয়দ আলমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭ লাখ ৪৩ হাজার ৯ শত ৬০ টি জন্মনিয়ন্ত্রন বড়িসহ রাবিয়া খাতুন কে আটক করা হয়। এসব মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা হয়। আটক রাবিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Facebook Comment


















