Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

এলাকাবাসীর সেচ্ছাশ্রমে চলছে মহালছড়ির মনাটেক মনানন্দ বৌদ্ধ বিহার নির্মাণ কাজ

Mahalchari Monanonda budhist temple news 2 copy

মহালছড়ি প্রতিনিধি:
“দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ”- এ উক্তিটির সাথে মিল রেখে এক উজ্জল দৃষ্টান্ত হিসেবে থাকতে চায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা ও মনাটেক গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় মনাটেক মনানন্দ বৌদ্ধ বিহারে এলাকাবাসীর সেচ্ছাশ্রমে স্বত:স্ফুর্ত ভাবে চলছে বিহার নির্মাণ কাজ।

শুক্রবার বিহারের নির্মাণ কাজে অংশ নিয়ে পূণ্যফলের ভাগীদার হতে সিঙ্গিনালার মহামুনি পাড়া, চৌধুরী পাড়া, খিয়ংসাপাড়া, কাপ্তাই পাড়া ও মনাটেক গ্রামের শত শত ধর্মপ্রাণ দায়ক-দায়িকার স্বত:স্ফুর্ত অংশগ্রহণে দেশনা ঘর এর ছাদ ঢালাইয়ের কাজ করা হয়।

বিহার পরিচালনা কমিটির সভাপতি রত্নোজ্জ্বল চাকমা জানান, এ বিহারটি সম্পূর্ণ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে। তবে তিনি বলেন, এ বিহার নির্মাণে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়ে যারা এগিয়ে এসেছেন, তারা হলেন, ঢাকার মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ শ্রীমৎ লোকপ্রিয় ভিক্ষু, বুদ্ধ কল্যাণ ট্রাস্ট, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা।

তিনি আরো বলেন, বিহারের এখনো অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। এলাকাবাসী সেচ্ছায় শ্রম দিলেও আর্থিক সঙ্কটের কারণে নির্মাণ সামগ্রী ক্রয় করতে না পারায় বিহার নির্মাণ কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এ বিহার নির্মাণ কাজ সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন