কক্সবাজারে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজারে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক সভা মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলার রিটানিং কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আলা উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কালের কন্ঠের কক্সবাজারের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীসহ প্রমুখ। সভায় বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় থেকে উখিয়া-টেকনাফ আসনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


















