খগেশ্বর ত্রিপুরাকে জেলা পরিষদের সদস্য করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

মাটিরাঙ্গা সংবাদদাতা :

বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও পানছড়ির লতিবান ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদের সদস্য করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রেরিত এ স্মারকলিপিতে মাটিরাঙ্গা উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের হ্যাডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যাক্তি স্বাক্ষর করেন।  

স্মারকলিপিতে তারা তিন পার্বত্য জেলা পরিষদের কলেবর বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এতে করে পিছিয়ে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নেতৃত্ব তৈরীর পাশাপাশি গণমানুষের অধিক কল্যান সাধিত হবে। খাগড়াছড়িতে মোট জনসংখ্যার ১৩ ভাগ ত্রিপুরা সম্প্রদায়ের রয়েছে উল্লেখ করে সকলের কাছে গ্রহণযোগ্য ও সফল চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন পরিষদের সদস্য করার দাবী জানান।

স্মারকলিপিতে তারা বিতর্কিত, জনবিচ্ছিন্ন ও দুর্নীতি পরায়ন কোন ব্যাক্তিকে নিয়োগ দিলে সকলের জন্য বুমেরাং হবে বলেও উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন