খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দীঘিনালা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।