Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাব ডে ও পুনর্মিলনী অনুষ্ঠিত

IMG_2039-300x139
নিজস্ব প্রতিনিধি :

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের ক্লাব ডে এবং পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও দিবটি উৎসাহ উদ্দীপনা, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল থেকে জেলা পরিষদ পার্কে জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক পরিবার পরিজনদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাঙ্কন এবং র‌্যাফেল ড্রয়ে মেতে ওঠেন।

প্রবীণ সাংবাদিক, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা প্রতিনিধিরা এক এক করে জড়ো হতে থাকে পূর্ব ঘোষিত এই স্থানে। ফলে আয়োজিত পার্কটি পরিণত হয় সাংবাদিকদের মিলনমেলায়।

ক্লাব ডে এবং পুনর্মিলনী অনুষ্ঠানে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার স ম মাহববুল আলম, জেলার জ্যৈষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য, স্থানীয় দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু দাউদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আযম, সাধারণ সম্পাদক কানন আচার্যসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মধ্যহ্নভোজ শেষে অতিথিবৃন্দের অনুভূতিব্যক্ত এবং বিভিন্ন রাউন্ডে বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং আমন্ত্রিত অতিথিদের স্মারক পুরস্কার প্রদান করা হয়। এসময় অংশগ্রহণকারীদের অনুভূতি ব্যক্তের মাধ্যমে ফুটে আসে আজকের দিবসটি জেলার পেশাজীবী সাংবাদিকদের এক অবিস্মরণীয় আনন্দের দিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন