খাগড়াছড়ি সবজি বাজার থেকে ১৪ জুয়াড়ি গ্রেফতার: এক মাসের সাজা

গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সবজি বাজার থেকে ১৪ জুয়াড়িকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে জুয়া খেলার আসর থেকে হাতে নাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ০৯জনকে এক মাসের এবং ৫জনকে ১০দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, খাগড়াছড়ি নীচের সবজি বাজারে নিয়মিত জুয়ার আসর বসে মর্মে খবর পেয়ে বুধবার গভীর রাতে ম্যাজিস্টেট মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটাস্থলে গিয়ে হাতে নাতে ১৪জন জুয়াড়িকে আটক করে। পরে তাদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের ভ্রাম্যমান আদালত ০৯জনকে এক মাসের ও অন্য ৫জনকে ১০দিনের জেল দেয়।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান পুলিশ সবজি বাজারের জুয়ার আসর থেকে ১৪জনকে আটক করে। পরে ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে জুয়াড় আসর চলছে খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় হাতে নাতে ১৪জনকে আটক করে নিয়ে আসি। সরাসরি জুয়া খেলায় অংশগ্রহন কারী ১১ জনকে এক মাসের সহযোগিতা করার অপরাধে অন্য ৫জনকে ১০দিনের সাজা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন