Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত


নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

নানা আয়োজনে খাগড়াছড়িতে বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা।

পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সভাপতি সৌরভ তালুকদার।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আশুতোষ চাকমা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাজেপ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সাধারণ সম্পাদক চন্দ্র কুমার দে, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু শিকদারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

সভায় বক্তারা আগামী দিনে কৃষক লীগকে নিয়ে এ দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন