খাগড়াছড়িতে নানা আয়োজনে মাঠ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :
কৃষকদের সাথে মাঠ পরিদর্শন, কৃষক ক্লাব উদ্বোধন, আইপিএম ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফষল উৎপাদনসহ কৃষকদের নিয়ে সভা-সেমিনারের মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে জাতীয় মাঠ দিবস।
দিবসটি উপলক্ষ্যে সকালে রামগড় উপজেলা কৃষি সম্পসারণ বিভাগের উদ্যোগে হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় সরিষা প্রকল্প পরিদর্শন করেন রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উদভিদ বিয়ষক কর্মকর্তা সানাউল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কৃষকদের নিয়ে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফছড়ি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সফল কৃষক দেলোয়ার হোসেন, কৃষাণী ফরিদা বেগম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা আইপিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফষল উৎপাদন ও জৈব সার ব্যবহারের উপর বিশেষ জোর দেন। পরে কৃষকদের কল্যাণে কালাপানি এলাকায় একটি কৃষক ক্লাব উদ্বোধন করা হয়।


















