খাগড়াছড়িতে বণার্ঢ্য আয়োজনে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥

বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বাংলাদেশ মামরা স্টুডেন্টস কাউন্সিল’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকালে পানখাইয়া পাড়াস্থ নিজস্ব কার্যালয় থেকে একটি বণার্ঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হল মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সংগঠনের জেলা সভাপতি সাচিং মারমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল লতিফ, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্যুইচিং মারমা।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার ৩টি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ করা হয় এবং পরে মারমা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন