Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

গুইমারায় ৩ দিনের বৈসাবি মেলার উদ্বোধন

3456 copyনিজস্ব প্রতিনিধি:

বাঙ্গালী জাতির প্রাণের উৎসব ১লা বৈশাখ। এ উৎসবকে নিয়ে রচিত হয়েছে অনেক কাব্য কবিতা। হালখাতা ও গ্রাম্য মেলা, পহেলা বৈশাখের বাড়তি মাত্রা যোগ করে। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। গুইমারা বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আর্মি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে সেনা পরিবারের সদস্যরা ও স্থানীয় পাহাড়ী বাঙ্গালি অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে রিজিয়ন মাঠে ৩ দিনব্যাপী বৈসাবি মেলার উদ্বোধন করেন ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান। এ সময় বাঙ্গালী জাতির প্রাণের উৎসবে সবাইকে শুভেচ্ছা জানান রিজিয়ন কমান্ডার। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পানি খেলাসহ নানা রকমের খেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বী, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আমিন। রিজিবি’র গুইমারা সেক্টরের জিটু মেজর শাহিন আহাম্মেদ, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গির আলম প্রমুখ। পরে সেনা সদস্যদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। ৩ দিনব্যাপী এই মেলা আগামী ১৬ এপ্রিল শেষ হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন