‘গ্লোবাল ফ্রড সামিটে’ যোগ দিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

fec-image

ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগ্স অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশনের যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী সামিটটি Vienna International Conference Centre-এ অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটে উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি মন্ত্রী ‘Global Fraud Response Mechanism’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ‘National Commitments/Pledges on Combating Fraud’ শীর্ষক বিশেষ উচ্চ পর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া সামিটের সাইডলাইন বৈঠকে ইউএনওডিসির নির্বাহী পরিচালক John Brandolino এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী Lord Hanson-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি।

উল্লেখ্য, সামিটে অংশ নিতে রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে Ethiopian Airlines-এর ET 679 নম্বর ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামিট শেষে আগামী ২০ মার্চ তিনি ঢাকায় ফিরে আসবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন