টইটং ইউপির চেয়ারম্যান ও যুবদল নেতাকে বরণ করতে মটরসাইকেল মোটর শোভাযাত্রা

pic pekua jobadal 21-4-2014

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
টইটং ইউপির চেয়ারম্যান ও যুবদল নেতা কে বরণ করতে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা শতাধিক মটর সাইকেল নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা দিয়ে বরণ করে। গত ২১ এপ্রিল বিকালে উপজেলা যুবদলের আহবায়ক ও টইটং ইউপির চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন এবং রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম কক্সবাজার জজকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে চকরিয়া বরইতলী নতুন রাস্তা মাথা পর্যন্ত পৌছলে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা মটর সাইকেল শোভাযাত্রা দিয়ে তাদের কে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে এসে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের এক সংবর্ধনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক শাফায়েত আজিজ রাজু। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বি এন পির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, বাহাদুর শাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, রাজাখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি জিয়াউদ্দিন, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বাহার উদ্দিন ফরহাদ, এহাছান মেম্বার, পূর্বজোন যুবদলের সভাপতি মনির বিন টিপু, পশ্চিম জোন সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইমু, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, মগনামা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালী।

এসময় উপস্থিত ছিল যুবনেতা ইউনুচ, জিয়াবুল করিম, দিদারুল ইসলাম, নাছির, বাদশা, শাহাদত, পূর্ব জোন ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিদ, ছাত্রদল নেতা সুমন, হেলাল, জাহাঙ্গীর, মানিক মেম্বার,কাইচার প্রমুখ। সভায় অতিথিরা জামিনপ্রাপ্ত নেতাদের কে ফুল দিয়ে বরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন